ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বরিশালের সেই ‘টপ টেন’ কে জরিমানা

    বরিশালের সেই ‘টপ টেন’ কে জরিমানা
    বরিশাল ‘টপ টেন’ শো-রুমে জেলা প্রশাসনের অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনার মধ্যেও স্বাস্থ্যবিধির ধার ধারে না নগরীর আলোচিত টেইলারিং ব্র্যান্ডশপ ‘টপ টেন’ শো-রুম কর্তৃপক্ষ। শো-রুমের মধ্যে গো-গাদাগাদি করেই চলছে তাদের বেচা-বিক্রি।

    এ অপরাধে আলোচিত ‘টপ টেন’ শো-রুমকে জরিমানা করেছে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। একই দিন টপ টেন এর পাশাপাশি ফাতেমা  সেন্টারে অবস্থিত চন্দ্রবিন্দু শপিংমলসহ ৮টি প্রতিষ্ঠানেও জরিমানা করেছেন তারা।

    বরিশাল জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে শপিংমল খোলা রাখার নির্দেশনা থাকলেও বরিশালের অধিকাং শপিংমলেই সে নির্দেশনা মানা হচ্ছেনা।

    তাই সরকারি নির্দেশনা যথাযথভাবে প্ররিপালনের বিষয়টি নিশ্চিত করতে শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসনের পৃথক চারটি মোবাইল কোর্ট টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

    এর মধ্যে বিকালে নগরীর সদর রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।

    এসময় শপিংমলে ক্রেতারা সামাজিক দূরত্ব না মানা এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় নগরীর সদর রোডের আলোচিত শপিংমল ‘টপ টেন ও চন্দ্রবিন্দু’ সহ ৮টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।

    এর মধ্যে ‘টপ টেন’ কে দুই হাজার এবং চঁন্দ্রবিন্দু’ শপিংমল কে এক হাজার টাকা জরিমানা করাসহ মোট সাত হাজার তিনশত টাকা জরিমানা করা হয়েছে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের সজায়তায় পরিচালিত পৃথক দুটি মোবাইল কোর্টে প্রসিকিউশন করেন বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর (নিরাপদ খাদ্য পরিদর্শক) সৈয়দ এনামুল হক সাইফুল।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ