ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • আমতলীর ১শ’ পরিবার পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা 

    আমতলীর ১শ’ পরিবার পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা 
    ছবি : প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সহায়তা বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া বরগুনার আমতলী উপজেলার ১০০ জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। 

    বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ মানবিক খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

    জানাগেছে, মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও তিন দফা লকডাউনে উপজেলার হাজার হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ে। ওই কর্মহীন মানুষের কষ্টের কথা বিবেচনা করে ১০০ জন কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ডাল, চিনি, তেল, পিঁয়াজ, সেমাই, লবন, গুড়া দুধ ও সাবান দেয়া হয়।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন, গাজী মোঃ ফারুক ও অফিস সহকারী মঞ্জুর আহম্মেদ।  

    উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কর্মহীন ১০০ পরিবারের মাঝে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ