ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • আমতলীতে চাঁদা না দেয়ায় হামলা : আহত ৫ 

    আমতলীতে চাঁদা না দেয়ায় হামলা : আহত ৫ 
    ছবি : হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে  চাঁদা না পেয়ে  উপজেলার কল্যাপুর (কলংক) স্ট্যান্ডে  মো. জাকির হোসেন কাজীর ডেকোরেটরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা  চালিয়ে লোকজনকে মারধর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

    জানা গেছে, উপজেলার ছোটনিলগঞ্জ গ্রামের মো. জাকির হোসেন কাজী কল্যানপুর স্ট্যান্ডে ডেকোরেটরের ব্যবসা করেন। একই এলাকার একাধিক মামলার আসামী আজিজ সরদার এবং রহিম সরদার ও তাদের লোকজন  জাকির হোসেন কাজীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করেন। জাকির কাজী চাঁদার টাকা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার রাতে রহিম সরদার ও তার লোকজন  জাকির কাজীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে জাকির হোসেন কাজীর পক্ষের ৪ জনকে মারধর করে আহত করেছেন রহিম সরদার তার লোকজন।  

    হামলায় জাকির কাজী পক্ষের আহতরা হলেন,  জাকির কাজী (৪৫), খাদিজা (৪০), হাসান(২৫), নজরুল কাজী (৫০) ও রহিম সরদার পক্ষের মাহতাব(২০)। তাদেরকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করা হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

    জাকির কাজী জানান, রহিম সরদার  দুই লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করায় রহিম সরদার, আজিজ সরদার মোতালেব মাহাতাব, নুরুকামাল, পারভেজ, হেলাল, নুরজামাল আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়ে আমাকে ও আমার লোকজনদের মারধর করেছে।  

    তবে রহিম সরদার মারধরের কথা স্বীকার করলেও লুটপাটের কথা অস্বীকার করেন।
    আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, এ ঘটনায় কোন অভিযোগপাইনি।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ