ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ২১ ফেব্রুয়ারিতে বিটিভির নাটক ‘ভাষাতেই শক্তি’

     ২১ ফেব্রুয়ারিতে বিটিভির নাটক ‘ভাষাতেই শক্তি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে বিশেষ নাটক ‘ভাষাতেই শক্তি’। সৈয়দ মনজুরুল ইসলামের রচনায় এটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ।

    নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির আহম্মেদ, আইনুন নাহার পুতুল, দিলরুবা হোসেন দোয়েল, হাফিজুর রহমান, সাজ্জাদুল ইসলাম, রেজওয়ান পারভেজ, তানিয়া চৌধুরী, তারিকুজ্জামান, মনিকা, খালিদ আহমেদ, সুমনা আক্তার প্রমুখ।

    নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক জানান, বর্তমান সময়ের গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক ইউনিয়নের আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই নাটকের গল্প। শ্রমিকদের ছাটাই, প্রতিবাদ, কর্মবিরতি, অভিযোগ ইত্যাদির মধ্যে দেখা যায় প্রতিটি আন্দোলনের মূল শক্তি ভাষা। একমাত্র মুখের ভাষাই পারে দেশ থেকে অন্যায় দূর করে সবাইকে একত্রিত করে স্বাধীনতা এনে দিতে। ভাষার শক্তিতে দেশ জাগুক, মাতৃভাষা অমর হোক এই স্লোগানে শ্রমিকরা মালিকপক্ষের অন্যায়ের প্রতিবাদ করে ও জয়ী হয়।

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই নাটকের পাশাপাশি আরও কিছু বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বিটিভি। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। সকাল ৬টায় সরাসরি সম্প্রচারিত হবে প্রভাতফেরির অনুষ্ঠান।

    বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪ দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এই অনুষ্ঠানটিও সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

    আরও প্রচারিত হবে বাংলাভাষায় বিদেশীদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান, বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান, শিল্প-সাহিত্য ও শিশুতোষ অনুষ্ঠান, ভাষার গান নিয়ে অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান ‘স্বজনের কথা’, আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপর বিশেষ অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন, ‘একুশ মানে মাথা নত না করা’, ‘কথা সাহিত্যে অমর একুশে’ এবং বিশেষ নৃত্যানুষ্ঠান ‘আমার বর্ণমালা’।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ