ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বরিশালে ১১ জনকে জরিমানা 

    বরিশালে ১১ জনকে জরিমানা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি নিশ্চিত করা এবং বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ৬ হাজার ৪শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস এবং নিরূপম মজুমদারের নেতৃত্বে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চকবাজার, কাঠপট্টি, সদর রোড সহ নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

    এ সময় জনসচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমান আদালত।  নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাসের ভ্রাম্যমাণ আদালত চকবাজার, নতুন বাজার ও নথুল্লাবাদ এলাকায় ৮  জনকে স্বাস্থ্যবিধি না মানায় ১ হাজার ৬শ এবং মূল্য তালিকা না থাকায় একটি ফলের দোকান থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করেন। 

    অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদারের ভ্রাম্যমান আদালত নগরীর পুলিশ লাইন রোড ও বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় এক ব্যক্তিকে ৩০০ টাকা এবং এক পোষাকের দোকান থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ