ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

    গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫জন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা গেটে গত বৃহস্পতিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। 

    প্রত্যক্ষদর্শী ও আহরা জানান, বৃহস্পতিবার তারাবি নামাজের সময় নিজাম বেপারীর পুত্র রবিউল বেপারীর সাথে আজিজ দেওয়ানের পুত্র আরমানের দুষ্টামিকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে রাত ৯টার দিকে আরমানের লোকজন গৌরনদী হাইওয়ে থানা গেটের সম্মুখে রবিউলকে গালমন্ধ করে। 

    রবিউলের বড় চাচা টরকী বন্দরের ব্যবসায়ী আঃ মন্নান বেপারী এর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে আরমানের পরিবারের লোকজন অর্তকিত হামলা চালিয়ে মন্নান বেপারী, তার স্ত্রী শাহানারা বেগম, পুত্র হাসান ইমাম, আরিফ বেপারী ও ছোট ভাই নিজাম বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে  ও পিটিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

     এ ঘটনায় আঃ মন্নান বাদি হয়ে ১০ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় শুক্রবার সকালে মামলা দায়ের করেছেন।  গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ