ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • নরসিংদী জেলা পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন

    নরসিংদী জেলা পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদী জেলা পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এবং থানা পর্যায়ে কর্মরত সদস্যদের ‘বডি ওর্ন’ ক্যামেরা ব্যবহার কার্যক্রম শুরু চলবে। পর্যায়ক্রমে নরসিংদী জেলার সকল ইউনিটে ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হবে। 

    আজ বৃহস্পতিবার নরসিংদী শহরের ভেলানগর জেলা খানার মোড়ে পুলিশ সদস্যদের শরীরে ‘বডি ওর্ন’ ক্যামেরা লাগানোর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ১ম পর্যায়ে ৭ থানায় ৭টি এবং ট্রাফিক বিভাগে ৮টি ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে।

    ‘বডি ওর্ন’ ক্যামেরার মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এই উদ্যোগ। একজন পুলিশ সদস্য এই মুহূর্তে কোথায় আছেন, কী দায়িত্ব পালন করছেন- সেটা বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নজরদারি করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন