ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • তুলে নিয়ে কলেজছাত্রীকে ৪ দিন ধরে গণধর্ষণের অভিযোগ

    তুলে নিয়ে কলেজছাত্রীকে ৪ দিন ধরে গণধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

    বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

    একাদশ শ্রেণিতে পড়ুয়া ভিকটিম ওই ছাত্রী জানান, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য তিনি বাসা থেকে বের হন। পথে লালবাগের ১০ নম্বর গলিতে পৌঁছলে শুভ ও আলামিন নামের দুইজন তাকে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সেখানে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করে ওই দুইজন।

    শুভ ও আলামিন মিলে গত চার দিন ধরে তার ওপর বর্বর নির্যাতন চালানোর পর আজ (বুধবার) বিকাল পৌনে ৩টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে তাকে ফেলে যায় বলে জানান ওই কলেজছাত্রী।

    জানা গেছে, টিএসসি এলাকায় এক পথচারীকে ঘটনার কথা জানান ওই ছাত্রী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান ওই পথচারী।  

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহবাগ থানাধীন এলাকা থেকে ওই কলেজছাত্রীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বিষয়টি আমরা শাহবাগ থানাকে অবহিত করেছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন