ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • শহীদ সার্জেন্ট জহুরুল হক দিবসে জাসদের শ্রদ্ধা নিবেদন

    শহীদ সার্জেন্ট জহুরুল হক দিবসে জাসদের শ্রদ্ধা নিবেদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রপথিক, আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামী হিসেবে বন্দী অবস্থায় ক্যান্টমেন্টের মধ্যে নির্মম হত্যাকাণ্ডের স্বীকার শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৫৪তম হত্যা দিবসে জাসদ ও সহযোগী সংগঠনসমূহ আজ মঙ্গলবার সকাল ৯ টায় আজিমপুর নতুন কবরস্থানে শহীদ সার্জেন্ট জহুরুল হকের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে।

    এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি হাজী ইদ্রিস বেপারী, কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনিসহ জাসদ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ। শহীদ সার্জেন্ট জহুরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাসদ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ একই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আখলাকুর রহমানের সমাধির পাশে কিছুক্ষণ সময় কাটান।

    -সংবাদ বিজ্ঞপ্তি


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ