ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

    পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় আঁখি আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে পাথরঘাটা শহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। আঁখি আক্তার বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের আল-আমিনের মেয়ে।


    পরিবার সূত্রে জানা গেছে, মা-বাবার সঙ্গে আঁখি আক্তার কালমেঘা গ্রাম থেকে পাথরঘাটা শহর হয়ে নিজলাঠিমারা নিজ বাড়িতে ফিরছিলো। বেলা সোয়া এগারটার দিকে পাথরঘাটা শহরের কলেজ রোড এলাকা থেকে পায়ে হেঁটে ব্যস্ততম সড়ক শেখ রাসেল স্কয়ারের দিকে  আসছিলো। এ সময় উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বিভাটেক রিকশা আঁখি আক্তারকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে দ্রুত পাথরঘাটা হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে আখি আক্তার মারা যায়।


    এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আয়েশা সিদ্দিকা বলেন, আখি আক্তার মাথায় ও ঘাড়ে প্রচণ্ড আঘাত পেয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ