ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • পিরোজপুরে ১০ দফা দাবিতে ক্ষেতমজুর সমিতির স্মারকলিপি

    পিরোজপুরে ১০ দফা দাবিতে ক্ষেতমজুর সমিতির স্মারকলিপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে করোনা সংকটে ব্যাংক ও এনজিওর কিস্তি আদায় বন্ধ,গ্রামের কর্মহীন ক্ষেতমজুর-শ্রমিকদের আর্থিক সহযোগিতা, প্রান্তিক কৃষক ও বর্গাচাষীদের কাছ থেকে সরাসরি সরকারি দামে ধান ক্রয়,কৃষকদের জন্য পল্লী রেশনিং চালু সহ ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

    বৃহস্পতিবার (৬ মে) দুপুরে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বসির আহমেদ এর কাছে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপিটি প্রদান করেন সংগঠনটি।

    ক্ষেতমজুর সমিতির নেতারা জানান, করোনা মহামারীতে চরম সংকটে পরেছে গ্রামের খেটে খাওয়া দিনমজুর ও চাষীরা। আমরা দেখতে পারছি সরকার সমাজের উচ্চ শ্রেণীকে প্রণোদনা দিলেও কৃষক-ক্ষেতমজুরদের জন্য রাখেনি কোনো যথাযথ ব্যবস্থা। তাই বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির এই ১০ দফার আন্দোলন।

    এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি ডাঃ তপন বসু,সদর উপজেলার সভাপতি রনো দাস গুপ্ত,সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল হালিমসহ আরও অনেকে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ