ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • দিনাজপুরে ব্রীজের গার্ডার ভেঙে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

    দিনাজপুরে ব্রীজের গার্ডার ভেঙে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের চিরিরবন্দর  উপজেলার মোহনপুরে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস খাদে পরে ঘটনাস্থলেই দুইজন নিহত ও কমপক্ষে ১০/১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টায় উপজেলার মোহনপুর ব্রীজের পূর্বধারে এই দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরমুখী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস মোহনপুর ব্রীজের পূর্বধারের গার্ডার ভেঁঙে খাদে পরে যায়। স্থানীয়রা খবর দিলে পুলিশ ও ফাঁয়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বাসের ভেতর থেকে নারীসহ ২ জনের মৃতদেহ উদ্ধার করেন। এছাড়াও প্রায় ১০/১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    নিহরা হলেন, দিনাজপুর সদর উপজেলার উথরাইল গ্রামের মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিম উদ্দীনের ছেলে জলিল উদ্দীন (৫০)। 
    চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ