ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • মঠবাড়িয়ায় রেড ক্রিসেন্ট’র উদ্যোগে নগদ অর্থ ও বীজ বিতরণ

    মঠবাড়িয়ায় রেড ক্রিসেন্ট’র উদ্যোগে নগদ অর্থ ও বীজ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিট শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া উপজেলার উপকূলীয় এলাকা বড়মাছুয়ায় ৩‘শ পরিবারের মাঝে নগদ অর্থ ও বীজ বিতরণ করা হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিট সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ এর পক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদার, ঘূর্ণিঝড় আম্ফান ও আয়লায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ অর্থ ও বীজ বিতরণ করেন। প্রত্যেক পরিবারকে সাড়ে ৪ হাজার টাকা ও ১৪‘শ টাকা মূল্যের বিভিন্ন মৌসুমী ফসলের বীজ দেয়া হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিট সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রাব্বানী ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ও স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গ্রাম পুলিশ।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ