ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে
  • দুবাইয়ে রেস্তোরাঁ খুলছেন শহীদ আফ্রিদি

    দুবাইয়ে রেস্তোরাঁ খুলছেন শহীদ আফ্রিদি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহীদ আফ্রিদিকে সবাই বল ও ব্যাট হাতে ঝড় তুলতে দেখে অভ্যস্ত। তবে এবার নতুন রূপে দেখা গেল তাকে। শেফের পোশাকে ভিন্ন পরিচয়ে হাজির হলেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন আফ্রিদি। সেখানে রাঁধুনীর পোশাক পরে টমেটো কাটতে দেখা গেছে তাকে।

    পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দুবাইয়ে রেস্তোরাঁ খুলছেন আফ্রিদি। রেস্তোরাঁর নাম রাখা হয়েছে লালা দরবার। পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবার পাওয়া যাবে তাতে।

    আফ্রিদি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, নতুন উদ্যোগের বিষয়ে সবকিছু গুছিয়ে এনেছেন। খুব শিগগির রেস্তোরাঁর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।
    ওহ লালা (Ooh Lala) নামে শহীদ আফ্রিদির স্কিনকেয়ার ব্রান্ড আছে। হোপ নট আউট (Hope Not Out) নামে তার একটি পোশাকের ব্রান্ডও আছে। এবার রেস্তোরাঁ খুলতে যাচ্ছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ