ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে
  • পদত্যাগ করলেন বাংলাদেশের ব্যাটিং কোচ

    পদত্যাগ করলেন বাংলাদেশের ব্যাটিং কোচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের সঙ্গে সময়টা ভালো কাটেনি ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের। বিশ্বকাপ থেকে শুরু করে পাকিস্তান সিরিজে ব্যাটিং ব্যর্থতায় ভূগছে টাইগাররা।

    এমতাবস্থায় আফগানিস্তান সিরিজের ঠিক আগমুহূর্তে পদত্যাগ করেছে দক্ষিণ আফ্রিকান এই কোচ। দেশটির ওয়েবসাইট ইনডিপেন্ডেন্ট অনলাইনের (আইওএল) জানায়, বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সফরে তিনি থাকছেন না তিনি। প্রিন্সের পদত্যাগের বিষয়টি বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।  

    গত বছরের জুলাইয়ে বাংলাদেশ দলের দায়িত্ব পান প্রিন্স। আগামী অক্টোবর-নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। কিন্তু হঠাৎ করেই চুক্তি শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন তিনি। এ বিষয়ে অবশ্য আইওএল জানিয়েছে, পরিবারকে আরও সময় দিতে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬ টেস্ট, ৫২ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা সাবেক এই ক্রিকেটার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ