ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • ১৫ কোটিতে পাক প্রেসিডেন্টের প্রাইভেট পার্টিতে নেচেছিলেন ঐশ্বরিয়া

    ১৫ কোটিতে পাক প্রেসিডেন্টের প্রাইভেট পার্টিতে নেচেছিলেন ঐশ্বরিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফের বিতর্কে ঐশ্বরিয়া রাই বচ্চন। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির প্রাইভেট পার্টিতে নেচেছিলেন বচ্চন পরিবারের বধূ। এমনই খবর ছড়িয়েছে। ১৫ কোটি টাকার বিনিময়ে নাকি নেচেছিলেন ঐশ্বরিয়া।

    শোনা যাচ্ছে, ২০০৮ সালে আসিফ আলি জারদারি যখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তখনই সেদেশে গিয়ে পারফর্ম করেন ঐশ্বরিয়া। এর জন্য নাকি ১০ কোটি টাকা পেয়েছিলেন তিনি। প্রাক্তন বিশ্বসুন্দরীর বড় ফ্যান জারদারি। তার অনুরোধেই নাকি এই পারফরম্যান্স করেন তিনি। বিষয়টি নিয়ে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। কোনো ছবি বা ভিডিও করায় কড়া নিষেধাজ্ঞা ছিল। তাই কোনো প্রমাণ নেই। পরে নাকি পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদ ঐশ্বরিয়ার এই বিশেষ পারফরম্যান্সের কথা ফাঁস করে দেন।

    ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জেতেন ঐশ্বরিয়া। তারপর অবধারিতভাবেই বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেন। একসময় সালমান খান ও তার সম্পর্কের খবরে সরগরম ছিল টিনসেল টাউন। কিন্তু পরে সালমানের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন অভিনেত্রী। সেই ধাক্কা সামলাতে নাকি বলিউডের ‘দাবাং’ খানের অনেক সময় লেগেছিল।

    ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয় ঐশ্বরিয়ার। এর আগে পানামা কেলেঙ্কারিতে অভিনেত্রীর নাম জড়িয়েছিল। সেই সূত্রে জিজ্ঞাসাবাদের জন্য তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তলবও করা হয়। ইডির দপ্তরে হাজিরা দেন ঐশ্বরিয়া। শোনা গিয়েছে, প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। 

    প্রসঙ্গত, ২০১৬ সালে ‘মোসাক ফনসেকা’ নামের সংস্থাটি থেকে ‘পানামা পেপার্স’ ফাঁস হয়েছিল। ওই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিশ্বের প্রায় ৫০টি দেশের শতাধিক প্রভাবশালী ব্যক্তির। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ভারতের নাগরিক বলেই খবর। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ