ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ

    বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কা থেকে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরে এসেছে বাংলাদেশ দল। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশ দলকে। 

    সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। আগেই নির্ধারিত এই সিরিজের সময়-সূচি আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ১৬ মে বাংলাদেশের উদ্দেশে দেশ ছাড়বে শ্রীলঙ্কা দল। ওয়ানডে সিরিজ শেষে ২৯ মে বাংলাদেশ ছাড়বে তারা।

    এর আগে ২২ মে প্রথম ওয়ানডের সম্ভাব্য দিন-তারিখ হিসেবে ধরা হয়েছিল। আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম ওয়ানডে হবে একদিন পর, ২৩ মে। 

    মাঝে একদিন বিরতির পর মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে (২৫ মে)। তৃতীয় ও শেষ ওয়ানডে ২৮ মে। তিনটি ম্যাচই দিবা-রাত্রির ও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের আগে ২১ মে সাভারে বিকেএসপিতে নিজেদের মধ্যে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল। শ্রীলঙ্কায় প্রথম টেস্টে ড্র করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হেরেছে ২০৯ রানে।

    বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি:

    তারিখ           ম্যাচ                            ভেন্যু                       সময়
    ২১ মে      ওয়ানডে প্রস্তুতি ম্যাচ          বিকেএসপি                  সকাল ৯টা
    ২৩ মে      প্রথম ওয়ানডে                  শেরেবাংলা স্টেডিয়াম     দিবারাত্রি
    ২৫ মে      দ্বিতীয় ওয়ানডে                শেরেবাংলা স্টেডিয়াম     দিবারাত্রি
    ২৮ মে      তৃতীয় ওয়ানডে                শেরেবাংলা স্টেডিয়াম    দিবারাত্রি


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ