ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বাবুগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বাবুগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃত আলামিন হাওলাদার (২৭) দক্ষিণ ভুতেরদিয়া এলাকার ইউনুছ হাওলাদারের ছেলে।

    মঙ্গলবার (৪মে) বিকেল ৪ টার দিকে বাবুগঞ্জ থানাধীন মধ্য ভুতেরদিয়া সিকদার বাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় । বুধবার বরিশাল র‌্যাব-৮ সদর দপ্তর থেকে ই-মেইল বার্তায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

    সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিওিতে বাবুগঞ্জ থানাধীন মধ্য ভুতেরদিয়া সিকদার বাড়ি জামে মসজিদের সামনে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলামিন হাওলাদারকে গ্রেফতার করেন । এসময় তার কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মটর সাইকেল উদ্ধার করা হয়। 

    এ ঘটনায়  র‌্যাবের ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ