ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • আইপিএলে বাড়ছে করোনার হানা, নতুন পরিকল্পনা ভারতীয় বোর্ডের

    আইপিএলে বাড়ছে করোনার হানা, নতুন পরিকল্পনা ভারতীয় বোর্ডের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    করোনা হানায় নাকাল আইপিএল সংসার। ওয়াংখেড়ের দশ জন মাঠকর্মী, আইপিএলের সংগঠক টিমের ছ’জন, সিএসকের কনটেন্ট টিমের একজন, দুই ক্রিকেটার অক্ষর প্যাটেল এবং দেবদূত পাড়িক্কল-সহ মোট উনিশ জন এখনও পর্যন্ত করোনা আক্রান্ত। এই পরিস্থিতিতে ক্রিকেটারদের নিয়ে নয়া ভাবনা ভারতীয় বোর্ডের মাথায়। আর সেটা জানালেন খোদ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট।

    মহারাষ্ট্রে যেমন উত্তরোত্তর করোনা রোগীর সংখ্যা বাড়ছে, তাতে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে যে, আদৌ ওয়াংখেড়েতে ম্যাচ করা সম্ভব হবে তো? বোর্ড পরিবর্তিত কেন্দ্র হিসেবে রেখেছে হায়দরাবাদ আর ইন্দোরকে। কিন্তু বোর্ড কর্তারাও কার্যত মেনে নিচ্ছেন, এখন মুম্বাই থেকে ম্যাচ সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া অসম্ভব। বরং ভারতীয় বোর্ড দ্বিতীয় একটা রাস্তার কথা ভাবছে। বোর্ড চেষ্টা করছে, আইপিএল খেলা ক্রিকেটারদের করোনা প্রতিষেধক দেওয়ার বন্দোবস্ত করা যায় কি না?

    রবিবার ভারতীয় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলে দিয়েছেন যে, করোনা টিকা নেওয়াই একমাত্র রাস্তা। “বোর্ড তাই ভাবছে ক্রিকেটারদের করোনা টিকা দিয়ে দেওয়া সম্ভব হয় কি না? কেউ জানে না কবে করোনা এসে আক্রমণ করবে। একবার টিকা নিয়ে নিলে ক্রিকেটাররা অনেক খোলা মনে খেলতে পারবে,” বলে দিয়েছেন শুক্লা।
    বোর্ড ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ক্রিকেটারদের করোনা টিকাকরণের আবেদন করেছে কি না জানতে চাইলে শুক্লা বলেন, “বোর্ড ভাবছে ব্যাপারটা নিয়ে। আমি নিশ্চিত, এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে।” 

    তবে সমস্যা একটাই। আইপিএল শুরুর হতে আর পাঁচ দিনও বাকি নেই। তাই এই ক’দিনের মধ্যে ক্রিকেটারদের টিকাকরণ সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ