ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • করোনায় বিয়ে : ৩ অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত

     করোনায় বিয়ে : ৩ অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    কুমিল্লার চান্দিনায় করোনাভাইরাস সংক্রামণের মধ্যে বিয়ের আয়োজন করায় তিনটি অনুষ্ঠানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার দুপুরে চান্দিনা উপজেলার তিনটি বিয়ে অনুষ্ঠানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। 

    উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন ওসি শাসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ। 

    অভিযানে চান্দিনা থানা সংলগ্ন কুটুম্ববাড়ি কমিউনিটি সেন্টারের মালিককে পাঁচ হাজার, পৌর আধুনিক কমিউনিটি সেন্টারের ইজারাদারকে পাঁচ হাজার এবং পৌরসভার ছায়কোট এলাকার এক বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ জানান, করোনাভাইরাস সংক্রামণ বৃদ্ধিতে সকল প্রকার সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সীমিত করার নির্দেশনা থাকলেও নির্দেশনা অমান্য করে দুটি কমিউনিটি সেন্টার বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ায় তাদেরকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপরদিকে ছায়কোট এলাকায় হাজারো লোকের আয়োজনে বিবাহোত্তর অনুষ্ঠান করায় বরের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


    বিপ্লব/এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ