ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • পরিবারের হাহাকার

    স্পিডবোট দুর্ঘটনা : ভাণ্ডারিয়ায় নিহত দুইজনের শেষকৃত্য সম্পন্ন

    স্পিডবোট দুর্ঘটনা : ভাণ্ডারিয়ায় নিহত দুইজনের শেষকৃত্য সম্পন্ন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়িতে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষজনিত দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে দুই জনের মধ্যে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দুই জনের শেষকৃত্য মঙ্গলবার পৃথক ভাবে সম্পন্ন হয়েছে। এদের মধ্যে উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম পশারীবুনিয়া গ্রামের (বোথলা) রঞ্জন অধিকারীর ছোট ছেলে জনি অধিকারী (২৫)কে ধর্মীয় রীতি অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া (সৎকার) শেষে পারিবারিক শ্মশানে সমাহিত করা হয়।

    উপজেলার ২নম্বর নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরখালী গ্রামের দিনমজুর অহিদুল ইসলামের ছোট ছেলে বরিশাল রুপাতলী জাগুয়া স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী নিহত মানজুরুল ইসলাম বাপ্পী (১৭)র লাশ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম সন্তান নিহত হওয়ায় বাপ্পীর মা এ রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাক প্রায়!!

    নিহতের মামা জানান, ওখান থেকে লাশের দাফন সম্পন্ন করার জন্য বিশ হাজার টাকা স্বজনদের কাছে দেয়া হয়েছে তা দিয়ে দাফন সহ ধর্মীয় নিয়ম পালন করা হয়। পৃথক ভাবে নিহত জনির স্বজনের কাছেও বিশ হাজার টাকা দেয়া হয়েছে। নিহত জনি স্থানীয় একটি কলেজ থেকে এইচ এসসি পাস করার পর ঢাকায় একটি কেজি স্কুলে সিকিউরিটিগার্ডের চাকরি করতেন।

     

     


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ