ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • মঠবাড়িয়ায় চেতনা নাশকে ইমামসহ ৬ জন অচেতন

    মঠবাড়িয়ায় চেতনা নাশকে ইমামসহ ৬ জন অচেতন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় দূর্বৃত্তের দেয়া চেতনা নাশক স্পে দেয়ায় মসজিদের ইমাম ও একই পরিবারের ৫ জন অচেতন হয়েছেন। তবে কোন চুরি-ডাকাতি সংগঠিত হয়নি। 

    সোমবার গভীর রাতে উপজেলার ধানিসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের  এ ঘটনা ঘটে। স্থানীয়রা অসুস্থদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

    আহত সূত্রে জানা যায়, দূর্বৃত্তরা প্রথমে স্থানীয় রায়হানিয়া মাদ্রাসার কক্ষে ঘুমন্ত অবস্থায় ইমাম হাফেজ মোঃ রাজু (৩৫) ওপর চেতনা নাশক স্প্রের প্রয়োগ করে। পরে সাবেক ইউপি সদস্য সেলিম হাওলাদার এর ঘরে  চেতনা নাশক স্প্রের প্রয়োগ করে। এতে সেলিম হাওলাদার (৬০), তার স্ত্রী আকলিমা (৫৫), পুত্র রুবেল (৩৫), পুত্র বধু পপি (৩০) ও নাতি মাশরাফি (১৫) অচেতন হয়ে পরে। সাহারী খাবার সময় লোক ডাকাডাকিতে ঘটনাটি স্থানীয়রা বুঝতে পারে। 

    পরে স্থানীয়রা গুরুতর অসুস্থদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  মাশরাফি জানায়, আমার নানু বাড়িতে গত বছর ডাকাতি হয়েছিল। আমার ধারনা এ চক্রটি আবারও ডাকাতির পরিকল্পনা করছিলো। 

    মঠবড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, এধরনের কোন সংবাদ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ