ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • পুরুষ শুন্য গৌরনদীর বেদেপল্লী 

     পুরুষ শুন্য গৌরনদীর বেদেপল্লী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী বেদেপল্লী পুরুষ শুন্য হয়ে পড়েছে। গ্রেফতারের ভয়ে ঘর ছেড়ে অন্যথায় পালিয়ে থাকায় পুরুষ শুন্য দেখা দিয়েছে । মঙ্গলবার (৪মে ) সরেজমিনে গিয়ে বেদে পল্লীর বাসিন্দারদের সাথে কথা বলে এমনটি জানা গেছে ।তবে পুলিশ জানিয়েছে মামলার আসামীরা ছাড়া নিরীহদের কোন প্রকার হয়রানি করা হচ্ছে না । 

    এর আগে বেদে পল্লীতে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ১৬ জন আটক করে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। 

    জানা গেছে,  কথিত সর্দারকে মেনে না নেয়ায় বেদে পল্লীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। ৩০ এপ্রিলের ওই সংঘর্ষে পল্লীর বাসিন্দাদের বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয় । এ ঘটনার পর গ্রেফতার এড়াতে পল্লী ছেড়ে পালিয়েছে অনেকেই। ফলে পুরুষ শূন্য হয়ে পড়েছে গৌরনদী ও মাদারীপুরের কালকিনি উপজেলার স্থায়ী বেদেপল্লী। 

    গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় পল্লীর বাসিন্দা ঝন্টু সরদার মামলা করেছেন। ওই মামলায় রোববার দুপুরে তিনজন ও রাতে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের মূল হোতা বেদেপল্লীর কথিত সর্দার নাসির সরদার। তাকে ও তার সহযোগী জাহান্টার সরদার, পলাশ সরদার, দিপু সরদার ও পিকু সরদারকে গ্রেফতারে অভিযান চলছে। 

    গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান,বেদেপল্লীতে প্রভাব বিস্তার, চাঁদাবাজিসহ বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। নিরীহদের হয়রানি করা হচ্ছে না । পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেদেপল্লীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ