বাবুগঞ্জে আশ্রায়ন প্রকল্পের ১৬টি ঘরের কাজের উদ্বোধন

বরিশালের বাবুগঞ্জে ৩য় ধাপে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ১৬টি ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর গ্রামে ভূমি হীনদের জন্য বরাদ্দকৃত ওই ঘরের কাজের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ,রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মুহা. আক্তার উজ জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, জেলাপরিষদ সদস্য মাইনুল হাসান পারভেজ মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সোনালী ব্যাংক ব্যবস্থাপক চৌধরী, জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু, ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফ হোসেন, মাধবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার প্রমুখ। উল্লেখ্য প্রতিটি ঘর ২লক্ষ ৪০হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।
এইচকেআর