ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news

অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন: চরমোনাই পীর

অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন: চরমোনাই পীর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা চরম সংকটময় মূহুর্ত পার করছে। রাজনৈতিকভাবে সরকারের ব্যর্থতার দায় ঢাকতে বারবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার মাধ্যমে অদূরদর্শী সিদ্ধান্তের প্রতিফলন ঘটাচ্ছে। এতে করে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়ছে, যার ভবিষ্যৎ খুবই ভয়াবহ।

বুধবার সকাল ১০টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, শিক্ষাব্যবস্থার উপর বিরাজমান এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ সরকারকেই নিতে হবে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রতি লক্ষ্য রেখে অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে।


বরিশাল জেলা সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম আল-আমীন চৌধুরী প্রমুখ।

 

পরে পীর সাহেব চরমোনাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার ২০২১ সালের সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২২ সেশনে সভাপতি- মুহাম্মাদ ছানাউল্লাহ, সহ সভাপতি- এইচ এম আল আমীন, সাধারণ সম্পাদক- মুহাম্মাদ মিজানুর রহমান এর কমিটির নাম ঘোষনা করেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন