আগৈলঝাড়ায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড পতিহার গ্রামের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষে বিতরণ করেন ইউপি সদস্য সৈয়দ মো. রানা (মনির)।
এসময় উপস্থিত ছিলেন কাজী চুন্নু, মৃত্যুঞ্জয় সরকার, হারুন হাওলাদার, লোকমান কাজী, হারুন মৃধা, আমিনুল ইসলাম মোল্লা, রিপন সোম, অসিম সোম, মামুন কাজী প্রমুখ।
এইচকেআর