ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • তিন কোটি টাকার চিংড়ি রেনু কীর্তনখোলায় অবমুক্ত : চারজনের অর্থদণ্ড

     তিন কোটি টাকার চিংড়ি রেনু কীর্তনখোলায় অবমুক্ত : চারজনের অর্থদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে পাচারকালে এক কোটি ৫০ লক্ষ চিংড়ি রেনু  জব্দ করেছে নৌ পুলিশ। এসময় একটি ট্রাকসহ চারজনকে আটক করেন তারা। জব্দকৃত রেনু’র মূল্য আনুমানিক তিন কোটি টাকা হবে বলে ধারনা পুলিশের। এগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে। 

    আটককৃত চারজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এরা হলেন- জাকির হোসেন, লিটন, রিয়াজ হোসেন ও টুলু। এদের মধ্যে গোপালগঞ্জের বাসিন্দা টুটুল পেশাদার রেনু পোরা চোরাকারবারি বলে জানিয়েছে পুলিশ। 

    বরিশাল সদর নৌ থানার উপ-পরিদর্শক আলোক চৌধুরী জানিয়েছেন, ‘কলাপাড়া থেকে ট্রাকে করে এক কোটি ৫০ লক্ষ গলদা চিংড়ি রেনু পোনা নিয়ে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হয় পাঁচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মঙ্গলবার দুপুরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে চেকপোস্ট বসায় নৌ-পুলিশ। 

    এসময় ঢাকা মেট্রো ট-১৬-৭২৭২ নম্বরের ট্রাকটি তল্লাশি করে প্লাষ্টিকের ড্রামে রক্ষিত চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। এসআই অলোক জানান, ‘ট্রাকের সাথে থাকা চারজনকে আটকের পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না’র ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। এসময় আদালত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান ও রেনু পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ