ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • নির্বাচনের মাঠে মৌসুমী হামিদ

     নির্বাচনের মাঠে মৌসুমী হামিদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী শুক্রবার (২৮ জানুয়ারি) টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ঘিরে তারকা প্রার্থীরা ব্যস্ত। নাটকপাড়া মেতেছে ভোট উৎসবে। শিল্পীরা এক হলেও চলছে ভোটের গল্প। চায়ের চুমুকে ভোটের আলাপ জমে উঠেছে। এবার কার্যনির্বাহী পদে নির্বাচন করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।

    নির্বাচনের পরিবেশ নিয়ে মৌসুমী হামিদ বলেন, আমার তো উৎসব মনে হচ্ছে। আমরা যেমন সাধারণ ভোটারদের কাছে ভোট চাইছি, অন্যদিকে এক প্রার্থী অন্য প্রার্থীর থেকেও ভোট চাইছি। এককথায় অসাধারণ।


    জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? জবাবে এই অভিনেত্রী বলেন, দেখুন আমার কাছে জয়-পরাজয় বড় কথা না। এই ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে কাজ করছি। সবাই আমাকে খুব ভালো করে জানেন-চেনেন। সম্মানিত ভোটাররা যদি মনে করেন আমি নির্বাচিত হলে তাদের জন্য কিছু করতে ভূমিকা রাখতে পারব, তাহলে আমাকে অবশ্যই ভোট দেবেন।

    মৌসুমী হামিদ আরও বলেন, আমি একজন অভিনয়শিল্পী হিসেবে চাইব শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করতে। নির্বাচিত হলে শিল্পীদের উন্নয়নে কাজ করব। এ ক্ষেত্রে সবার সহায়তা পাব বলে আশা করি।

    ভোট চাওয়ার অনুভূতি কেমন? জবাবে তিনি বলেন, নতুন অভিজ্ঞতা। আসলে কাজের মধ্য থেকেই প্রচারণা করতে হচ্ছে। শুনলাম, পরিচিতজনরাও আমার জন্য ভোট চাইছেন। আমাদের শিল্পীদের ১২ মাসই কাজের মধ্যে থাকতে হয়। এর মধ্যে থেকেই চেষ্টা করছি প্রচারণা করার। গতকাল বরিশাল থেকে একটি নাটকের শুটিং করে এসেছি। ঢাকায় ফিরেই সন্ধ্যায় অনেক ভোটারদের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছি। আজকেও একটি নাটকের শুটিং সেটে আছি। আমার বিপরীতে রয়েছেন গুণী অভিনেতা জাহিদ হাসান ভাই। শুটিং সেটেও ভোট ভোট আমেজ পাচ্ছি।

    প্রতি বছরের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে কোনো প্যানেল নেই। নির্বাচনে নতুন নেতৃত্বের উদ্দেশ্যে মোট ২১টি পদে নির্বাচন করছেন ৪৮ জন প্রার্থী। তাদের সবাই স্বতন্ত্র।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ