ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হাওলাদারের ইন্তেকাল, রাষ্ট্রীয় সম্মান প্রদান

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হাওলাদারের ইন্তেকাল, রাষ্ট্রীয় সম্মান প্রদান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হাওলাদার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে শ্রীনাথ চ্যাটার্জী লেনের নিজ বাসভবনে দুপুর দুইটার দিকে ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মারিফ আহম্মেদ বাপ্পী। তিনি জানান, বার্ধক্যজনিত কারনে তাঁর মৃত্যু হয়েছে।

মৃত্যুকালে মহান এই মানুষটি বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দুই মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। 

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হাওলাদারকে বিকেলে সরকারি বরিশাল কলেজ মাঠে গার্ড অব অনার প্রদান করা হয়। এশার নামাজের পরে জানাজার নামাজ শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হবে। 

প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশনের সাবেক চীফ এ্যাসেসর আবুয়াল মাসুদ মামুনের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হাওলাদার।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন