বানারীপাড়ায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শিশু নিহত

বরিশালের বানারীপাড়ায় নামাজ আদায় করতে গিয়ে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় এমদাদুল হক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৩ জানুয়ারি বিকালে উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি-দাণ্ডয়াট-বিশারকান্দি সড়কের উত্তর বাইশারী বেইলী ব্রিজের ঢালে এই ঘটনা ঘটে।
নিহত ছয় বছর বয়সি ওই শিশু উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী গ্রামের ইটভাটার শ্রমিক মনির হোসেনের ছেলে এবং শিশু শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্র জানিয়েছে, ‘বেইলী ব্রিজের পাশের মসজিদে দাদার সাথে নামাজ পড়তে যায় এমদাদ। এসময় রাস্তা পার হওয়ার সময় বেইলী ব্রিজের ঢালে দাণ্ডয়াট থেকে শিয়ালকাঠি ফেরিঘাটগামী রতনের ব্যাটারী চালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে শিশুটির।
এতে এমদাদ গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু এমদাদের মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।
কেআর