ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীতে থেকে বিপুল সংখ্যাক মজুতকৃত নকল সিগারেট জব্দ ফুয়েল পাস অ্যাপের আওতায় আসলো বরিশালসহ আরও যেসব জেলা   সব ধরনের সরকারি শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ হচ্ছে বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা এবারও হরমুজে আটকে গেলো ‘বাংলার জয়যাত্রা’ দিনের তাপমাত্রা সামান্য কমলেও গরম অব্যাহত থাকতে পারে বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান 
  • কোহলির ফিফটি ছাপিয়ে আলোচনায় ‘বিরুশকা-কন্যার’ প্রথম ছবি

     কোহলির ফিফটি ছাপিয়ে আলোচনায় ‘বিরুশকা-কন্যার’ প্রথম ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    গেল বছর জানুয়ারিতে বিরাট কোহলি আর আনুশকা শর্মার ঘর আলো করে জন্ম হয়েছিল এক কন্যা সন্তানের। এরপর থেকেই তার কন্যা সন্তান ভামিকাকে নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ ছিল না। তবে বিরুশকা তাদের প্রতিজ্ঞায় অটল ছিলেন, নির্দিষ্ট বয়সের আগ পর্যন্ত কন্যা ভামিকাকে আনবেন না ক্যামেরার সামনে। 

    কেপটাউনে রবিবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে কোহলি পেলেন ফিফটির দেখা, তাতেই যেন সে ব্রত ভঙ্গ করলেন আনুশকা শর্মা। মেয়ে ভামিকাকে নিয়ে করলেন উদযাপন, সে ছবি আন্তর্জালে ছড়িয়ে পড়েছে পরে, হচ্ছে অনেক আলোচনাও। 

    সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে ধারণা না হওয়া পর্যন্ত মেয়ে ভামিকাকে তারা অনুরাগীদের সামনে আনবেন না কিছুতেই, এমন প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন ‘বিরুশকা’৷ তবে সে ব্রত থেকে অবশেষে সরে এলেন তারা। 

    কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে চলাকালীন প্রথমবার প্রকাশ্যে এল বিরাট-কন্যা ভামিকার ছবি। ভিআইপি বক্সে মেয়েকে কোলে নিয়ে বিরাটের হাফসেঞ্চুরি সেলিব্রেট করছিলেন অনুষ্কা শর্মা ৷ সুযোগ কোনোমতেই হাতছাড়া করেনি ক্যামেরা ৷ মায়ের কোলে ভামিকার সেলিব্রেশন প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয় আন্তর্জালে৷

    অথচ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য যখন দেশ ছাড়ছিলেন, তখনো সংবাদ মাধ্যমকে অনুরোধ করেছিলেন তার মেয়ের ছবি অন্তত যেন ছাপা না হয়। কিন্তু নিউল্যান্ডসে এদিন সম্পূর্ণ বিপরীত চিত্র ৷ অনুশকাকে একটুও আড়াল করতে চাননি কন্যাকে। উলটো ৫০ পূর্ণ করে মেয়ের উদ্দেশ্যে ব্যাট কোলে বিশেষ সেলিব্রেশন সারেন বিরাটও৷


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ