ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশালে পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক ৩ 

    বরিশালে পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক ৩ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ​বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

    গত মঙ্গলবার ও বুধবার রাতে মহানগরীর কাশিপুর ও ডেফুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। 
     
    আটককৃতরা  হলো, জাগুয়া ইউনিয়নের আস্থাকাঠী এলাকার মৃত জয়নাল খানের ছেলে ওমর ফারুক (৩০),  নরসিংদী জেলার শিবপুর থানার কুমরাদি এলাকার মৃত হিরন মিয়ার ছেলে কালু মিয়া (৪১) ও কুদঘাটা ২৭নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া এলাকার মৃত আ. আজিজ হাওলাদারের ছেলে মো. শওকত হোসেন হাওলাদার (৪৮)​।

    পুলিশ জানায়, গত ৯ ও ১০ জুন কাশিপুর ও ডেফুলিয়া এলাকায় গভীর রাতে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মো. আল মোমেনের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে। এসময় কাশিপুর তেতুলতলা হাউজিং এলাকার সিদ্দিকুর রহমানের বসতবাড়ির সামনের রাস্তা থেকে ওমর ফারুককে আটক করে  ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। অপর একটি টিম নগরের ২৭নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া এলাকার দরগা বাড়িতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আবুল কালাম ওরফে কালু মিয়াকে এবং একই এলাকার  কুদঘাটা থেকে শওকত হোসেন হাওলাদারকে আটক পূর্বক ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

    আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ​এয়ারপোর্ট থানা পুলিশ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ