ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাউফলে ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও ভাইরাল

    বাউফলে ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে ছাত্রদলের কয়েকজন কর্মীর মদ পানের ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
    ​
    ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন যুবক একটি ঘরের মেঝেতে গোল হয়ে বসে আছেন। তাদের সামনে প্লাস্টিকের ওয়ান-টাইম কাপ, কোমল পানীয়ের বোতল এবং চিপসের প্যাকেট রাখা। এ সময় এক যুবককে একটি মদের বোতল থেকে একে একে সবার কাপে মদ ঢেলে দিতে দেখা যায়।
    ​
    স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে যিনি বোতল থেকে মদ ঢালছেন তার নাম সাজিদ। তিনি পূর্বে স্থানীয় ছাত্রলীগ মেয়র গ্রুপের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। 

    তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমানে তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
    ​
    ভিডিওতে উপস্থিত অন্যান্য যুবকদেরও স্থানীয় ছাত্রদলের কর্মী হিসেবে সনাক্ত করেছেন স্থানীয়রা। ঘরোয়া এই আসরে মদ্যপানের দৃশ্যটি কে বা কারা ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    ​
    ছাত্রদল কর্মীদের মদপানের  ভিডিও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি  হয়েছে। 

    নামপ্রকাশ না করার শর্তে  এক ছাত্রদল নেতা বলেন, ছাত্র রাজনীতির সাথে জড়িতদের এমন অনৈতিক কর্মকাণ্ড সমাজ ও তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।  কর্মীদের এ ধরনের বিতর্কিত আচরণ থেকে বিরত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।

    এবিষয়ে বাউফল উপজেলা বিএনপির  আহবায়ক তসলিম তালুকদার  বলেন, ভিডিও আমিও দেখেছি। ঢাকা থেকে এসে দলের অন্যান্য নেতৃবৃন্দের  সাথে আলাপ করে এদের মধ্যে কেউ পদে থাকলো অবশ্যই সাংগঠনিক  ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হবে।

    তবে এবিষয়ে যোগাযোগের চেষ্টা করেও ছাত্রদল কর্মী সাজিদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ