ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • সালমানের বাড়িতে বলিউড অভিনেতার মরদেহ পুঁতে রাখার অভিযোগ!

     সালমানের বাড়িতে বলিউড অভিনেতার মরদেহ পুঁতে রাখার অভিযোগ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড সুপারস্টার সালমান খানের নাম যেন মামলার সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। কখনও তার বিরুদ্ধে, আবার কখনও তিনি অন্য কারও বিরুদ্ধে মামলা করে খবরের শিরোনামে এসেছেন। কয়েকদিন আগেই প্রতিবেশীর বিরুদ্ধে মানহানি মামলা করেছেন ভাইজান।

    সালমানের অভিযোগ, পানভেলের ফার্মহাউজের প্রতিবেশী কেতন কক্কর এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন। এ কারণে তিনি মামলা করেছেন।


    এবার সালমানের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন কেতন কক্কর। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভাইজানের খামারবাড়িতে বলিউড অভিনেতার মৃতদেহ পুঁতে রাখা আছে।

    ইতোমধ্যে কেতনের সাক্ষাৎকারের অংশবিশেষ আদালতে পেশ করা হয়েছে। সালমানের আইনজীবী জানান, কেতন সাক্ষাৎকারে সালমানের ধর্মীয় পরিচয় টেনে তাকে অসম্মান করতে চেয়েছেন। এমনকি সালমান শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত- এমন মন্তব্য করেছেন ওই ব্যক্তি।

    পুরো অভিযোগই প্রতিবেশীর কল্পনাপ্রসূত বলে মনে করছেন সালমান খান। তিনি বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই এসব অভিযোগ আসলে ওই ব্যক্তির কল্পনা। জমি সংক্রান্ত মামলায় জড়ানোর কারণেই আমার বিরুদ্ধে এ রকম অপমানজনক কথা বলেছেন তিনি। আমার ধর্মও টেনে আনা হচ্ছে। আমার মা একজন হিন্দু, আমার বাবা মুসলিম, আমার ভাইয়েরা হিন্দু মেয়ে বিয়ে করেছেন। আমরা সব ধর্মের সব অনুষ্ঠান পালন করে থাকি।’

    জানা যায়, সালমানের খামারবাড়ির পাশে এক খণ্ড জমি কিনতে চেয়েছিলেন কেতন কাক্কর। কিন্তু পরবর্তী সময়ে তিনি তা পারেননি। এরপরই সালমান ও কেতনের মধ্যে বিবাদ শুরু হয়। কেতনের দাবি, পুরো বিষয়ের পেছন থেকে কলকাঠি নেড়েছেন সালমান খান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ