ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ওর বিচারের অপেক্ষায় আছি: সুবাহ

    ওর বিচারের অপেক্ষায় আছি: সুবাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিনয় দিয়ে সাড়া না জাগাতে পারলেও ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে দেশজুড়ে আলোচনায় ছিলেন মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ।

    সেই সুবাহ গত দুই মাস ধরে ফের আলোচনায়। এবার নাসির নয়, গায়ক ইলিয়াসের সঙ্গে তার বিয়ে এবং দাম্পত্য কলহের বিষয়গুলো উঠে আসছে গণমাধ্যমে।

    সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনকে ভালোবেসে বিয়ে করলেও এক সপ্তাহ না পেরোতে ওই সম্পর্কেও ভাঙনের সুর বাজছে।

    ইলিয়াসের বিচার চাইলেন সুবাহ। ইলিয়াস থেকে মুক্তি চান তিনি। ইলিয়াসের বিচারের অপেক্ষায় দিন গুনছেন এ অভিনেত্রী।

    এ বিষয়ে গণমাধ্যমকে সুবাহ বলেন, ‘ইলিয়াসের কাছ থেকে মুক্তি চাচ্ছি। ইলিয়াস আমার সঙ্গে অন্যায় করেছেন। আমি তার শাস্তি চাই, ওর বিচারের অপেক্ষায় আছি।’

    ইলিয়াসের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতন মামলা করেছেন সুবাহ। এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলাও করেছেন সুবাহ।

    জানা গেছে, দুটি মামলা গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ। তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছেন সুবাহ।

    যৌতুক মামলার তদন্ত কর্মকর্তা উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশনের সহকারী কমিশনার (এসি) গোর্কি চৌধুরী বলেন, ‘ইলিয়াসের বিরুদ্ধে অভিনেত্রী সুবাহর করা যৌতুকের জন্য মারধরের মামলাটি গুরুত্বসহকারে তদন্ত চলছে। তদন্তের পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

    একই রকম বক্তব্য দিয়েছেন ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে করা মামলাটি তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন হোসেন।

    উল্লেখ্য, গত ১ ডিসেম্বর সংগীতশিল্পী ইলিয়াস হোসেনকে বিয়ে করেন সুবাহ। সুবাহর এটি প্রথম বিয়ে হলেও ইলিয়াসের দ্বিতীয় বিয়ে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী নিশাত আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইলিয়াস।

     

    প্রসঙ্গত, ২০১৯ সালে ‘বসন্ত বিকেল’ নামে একটি সিনেমায় অভিনয়ের জন্য যুক্ত হন সুবাহ। পরে অবশ্য আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। যদিও এখনও তার অভিনীত কোনো সিনেমাই মুক্তি পায়নি।

    সংগীতশিল্পী হিসেবে ইলিয়াস হোসেন  বেশ পরিচিতি পেয়েছিলেন। তার কণ্ঠে— ‘না বলা কথা’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ ইত্যাদি গান জনপ্রিয়তা পেয়েছে। তবে অনেক দিন ধরে গান থেকে দূরে রয়েছেন তিনি। এখন তাকে রাজনীতির অঙ্গনেই বেশি দেখা যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ