ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীতে থেকে বিপুল সংখ্যাক মজুতকৃত নকল সিগারেট জব্দ ফুয়েল পাস অ্যাপের আওতায় আসলো বরিশালসহ আরও যেসব জেলা   সব ধরনের সরকারি শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ হচ্ছে বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা এবারও হরমুজে আটকে গেলো ‘বাংলার জয়যাত্রা’ দিনের তাপমাত্রা সামান্য কমলেও গরম অব্যাহত থাকতে পারে বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান 
  • স্কটল্যান্ডকে হারিয়ে হ্যাটট্রিক জয় বাংলাদেশের

    স্কটল্যান্ডকে হারিয়ে হ্যাটট্রিক জয় বাংলাদেশের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্কটল্যান্ডের দেয়া ৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট ও ২৮ বল হাতে রেখেই জয় বাগিয়ে নেয় টাইগ্রেসরা।

    কমনওয়েলথ গেমসের নারী ক্রিকেটের বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে হ্যাটট্রিক জয় বাগিয়ে নিয়েছে বাংলাদেশ। স্কটল্যান্ডের দেয়া ৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট ও ২৮ বল হাতে রেখেই জয় পায় টাইগ্রেসরা।

    মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্কটিশ দলপতি ক্যাথেরিন ব্রেস। ব্যাট হাতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড।

    দলীয় ৬ রানেই ওপেনার আব্বি আটকেনকে হারায় তারা। সেই থেকে শুরু ব্যাটিং বিপর্যয়ের।

    উইকেটের একপ্রান্ত আগলে ধরে প্রথমে সারাহ ব্রেস ও মিডল অর্ডরে ক্যাটি ম্যাকগিল লড়াই করলেও অপরপ্রান্ত থেকে মিলছিল না তেমন কোনো সাড়া। দলের হয়ে এই দুইজনের পক্ষেই কেবলমাত্র সম্ভব হয় দুই অঙ্কের রান ছোঁয়া।

    সারাহের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ২৯ রান। আর ম্যাকগিল করেন ২২ রান।শেষ পর্যন্ত নিয়মিত উইকেট পতনের পর ৭৭ রানেই স্কটিশদের রানের চাকা থামিয়ে দেন সালমা-সুরাইয়ারা।

    বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট ঝুলিতে তোলেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার ও সানিজিদা আক্তার মেঘলা।

    ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন বাংলাদেশের ওপেনার শামিমা সুলতানা। তবে এরপর আর বিপদ ঘটতে দেননি মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দুজনের অপরাজিত ৭৮ রানের জুটিতে ভর করে ২৮ বল হাতে রেখেই জয়ের দেখা পায় বাংলাদেশ।মুর্শিদা অপরাজিত থাকেন ৫০ রানে, আর ফারজানা ২০ রানে।


     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ