ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • কৃষিকাজ করেই কোটিপতি, দুটি গাছে ১ মণ বেগুন

    কৃষিকাজ করেই কোটিপতি, দুটি গাছে ১ মণ বেগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কৃষিকাজ করেই কোটিপতি হয়েছেন আমির হোসেন নামের গাইবান্ধার এক কৃষক। সম্প্রতি মাত্র দু’টি গাছে এক মণ বেগুন ফলানোর পর আলোচনায় এসেছেন তিনি।

    আমির হোসেনের বাড়ি জেলার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের পুটিমারী গ্রামে। আজ থেকে ৩৫ বছর আগে পাঁচ হাজার টাকা ঋণ করে মাত্র ছয় শতক জমিতে সবজি চাষের মাধ্যমে তার কৃষিকাজের শুরু। একেক করে পেয়ারা, টমেটো, আদা, হলুদ, সুপারি, কলা, মালটা প্রভৃতি চাষ করে সফলতা পেয়েছেন তিনি।

    গণমাধ্যমকে তিনি জানালেন, এখন প্রতি বছর চাষাবাদ থেকে তার যে মুনাফা হয় তার পরিমাণ ৫ থেকে ৬ লাখ টাকা। এভাবেই এখন তিনি কোটিপতি।

    জানিয়েছেন ১০ থেকে ১২ ফুট উচ্চতার তার বিশেষ দু’টি বেগুন গাছ নিয়েও। ‘চলতি মৌসুমের চারায় গাছ দু’টি জন্মেছে। দু’টি গাছে বেগুন ধরেছে অন্তত এক মণ। শুরুতে প্রতিদিন অন্তত এক থেকে দেড় কেজি বেগুন তুলতাম কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছি আর তুলব না; বরং বেগুনগুলো দিয়ে বীজ তৈরি করব। তবে সেগুলো বাজারে বিক্রি না করে কৃষকদের বিলিয়ে দিতে চাই আমি।’

    দেশব্যাপী এখন আলোচনায় এলেও কৃষিকাজে তার সফলতা আগে থেকেই স্বীকৃত। এর আগে প্রধানমন্ত্রীর হাত থেকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেয়েছেন তিনি। বেশ আগে থেকেই স্থানীয় অনেক কৃষক তার থেকে কৃষি পরামর্শ গ্রহণ করে সফলতা পেয়েছেন।

    আমির হোসেনের এই সফলতা অর্জনে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন স্ত্রী করিমন বেগম। কৃষিকাজের পাশাপাশি তারা তাদের ছেলেমেয়েরও শিক্ষিত করে গড়ে তুলছেন। তাদের এক ছেলে ও দুই মেয়ে। সবার বড় ছেলে আয়নুর রহমান স্নাতক পাসের পর বর্তমানে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডে কর্মরত। এইচএসসি পর্যন্ত পড়ার পর বড় মেয়ে লিপি বেগমকে বিয়ে দেয়া হয়। ছোট মেয়ে আরাফা আক্তার এ বছর বগুড়ায় স্নাতকে অধ্যয়নরত।

     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ