ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় গাঁজাসহ কথিত সাংবাদিক ও ব্যবসায়ী আটক

    ভোলায় গাঁজাসহ কথিত সাংবাদিক ও ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা তদন্ত পুলিশের একটি টিম। সোমবার দুপুর দেড়টায় সদর উপজেলা ইলিশালঞ্চঘাট ও ইলিশা বাজার থেকে পুলিশের একটি বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।

    আটককৃত দুই মাদক ব্যবসায়ি হলেন, ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের শফিকুল ইসলাম মাষ্টারের ছেলে মো. ইয়াসিন আরাফাত ও চাঁদপুর উপজেলা হাইমচর ইউনিয়নের দক্ষিণ আলগী গ্রামের আব্দুল কাদের মিঝির ছেলে মো. জুয়েল মিঝি।

    এরমধ্যে ইয়াছিন আরাফাতের কাছ থেকে দৈনিক ভোলা দর্পণ নামে একটি পত্রিকার মেয়াদোত্তীর্ণ একটি সাংবাদিক কার্ড জব্দ করা হয়।

    এ ঘটনায় মাদক অভিযানে যাওয়া ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সুজন মাঝিসহ পুলিশের দুই সদস্য গুরুতর আহত হন।

    ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন জানান, বেলা ১২টার দিকে ইলিশালঞ্চঘাট থেকে জুয়েল মিঝিকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। আটকের পর পুলিশ তদন্ত কেন্দ্রে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় ওই গাঁজা সে ইয়াছিন আরাফাতের কাছে হস্তান্তর করবে। পরে পুলিশের টিমটি সাদা পোশাকে জুয়েলকে নিয়ে ইয়াছিনের ঠিকানায় যায়। পরে ইয়াছিন জুয়েলের কাছ থেকে গাঁজার ব্যাগটি হাতে নিয়ে চলে যাওয়ার সময় পুলিশ তাকেও আটক করে।

    পুলিশ আরও জানায়, জুয়েল প্রায়ই ইয়াছিনের কাছে মাদকদ্রব্য সরবরাহ করতো এমনটি জুয়েল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

    আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ