ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

করোনা আক্রান্ত বরিশালের বিভাগীয় কমিশনার ও পটুয়াখালীর ডিসি 

করোনা আক্রান্ত বরিশালের বিভাগীয় কমিশনার ও পটুয়াখালীর ডিসি 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন-উল-আহসান করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এছাড়াও পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন আক্রান্ত শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে জনপ্রশাসন মন্ত্রনালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্যের নিশ্চিত করেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ১৮ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অংশ নিয়ে উদ্বোধন এই সম্মেলনের করবেন। পরবর্তী সেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

তিনি জানিয়েছেন, শুধু বরিশাল ও পটুয়াখালী নন রাজশাহীর বিভাগীয় কমিশনার করোনা আক্রান্ত। এছাড়া কক্সবাজার, রাজশাহী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক করোনায় আক্রান্ত হয়েছেন। 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন