ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন

আগৈলঝাড়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম’র সভাপতিত্বে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধনীয় সভায় প্রধান অতিধির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সরদার হারুন রানাসহ প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগীতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করবে। ক্রীড়া অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সরদার হারুন রানা, শিক্ষক শৈলেশ তপাদার ও সুশান্ত মজুমদার।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন