ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে নারী ঐক্য পরিষদ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বরিশালে নারী ঐক্য পরিষদ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নারী ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার  উদ্যোগে  শীতার্ত দরিদ্র অসহায় মানুষদের মাঝে ১৭০টি কম্বল বিতরণ করা হয়েছে।

এর মধ্যে রবিবার (১৫ জানুয়ারি)  জেলা  প্রশাসনের সহতায়  বিকেলে উজিরপুর উপজেলার ধামুরায়  ১০০ ও   রাতে  শহরের সদর গার্লস স্কুল সংলগ্ন কবী জীবন্দদাস সড়কে নারী ঐক্য পরিষদের উদ্যোগে ৭০ টি কম্বল বিতারণ করা হ।  এসময় উপস্থিত ছিলেন নারী ঐক্য পরিষদেরসভাপতি ফয়জুল নাহার  শেলী ও সাধারণ সম্পাদক জেসমীন নাহার, বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী আসনের সাবেক সাংসদ শেখ মো. টিপু সুলতান।   

নারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জেসমিন নাহার বলেন, নারী ঐক্য পরিষদ একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের সহায়তায় সবসময় এগিয়ে আসছি। সেই কাজের ধারাবাহিকতায় শীতার্তদের মাঝে এখন শীতবস্ত্র তুলে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমাদের সমাজে থাকা দরিদ্র অসহায়, মানুষজনের জন্য যাতে সবসময় এভাবে কাজ করে যেতে পারি সে জন্য সবাইকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি।  

 

 

 

 

 

 

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন