ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

বাংলাদেশ এবং ভারত একই মায়ের দুই সন্তান : রাজেশ রায়না

বাংলাদেশ এবং ভারত একই মায়ের দুই সন্তান : রাজেশ রায়না
ভারত সরকারের দেওয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ‍উদ্বোধন করেন ভারতীয় সহাকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সিটি কর্পোরেশনে ভারত সরকারের দেওয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন ভারতীয় সহাকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না। রোববার বিকালে নগরীর অ্যানেক্স ভবন চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহাকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না।

বিশেষ অতিথির বক্তব্যে রাজেশ কুমার রায়না বলেন, বাংলাদেশ এবং ভারত একই মায়ের দুই সন্তান।  ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা পরস্পরের প্রতি সহযোগিতায় বিশ্বাস করি।

তিনি আরও বলেন, বর্তমানে করোনার প্রকোপ আরও বাড়ছে। করোনার ভয়াবহতা মোকাবিলা করতে ইউরোপীয় দেশগুলো হিমশিম খেয়েছিলো। কিন্তু বরিশালের চিকিৎসকরা করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করেছে। আমরা সেই চেষ্টার একটি অংশ হলাম মাত্র।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, শের ই বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) আলি আশরাফ ভূঞা,সিভিল সার্জন ডা: মারিয়া হাসান প্রমুখ।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন