ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • কলকাতার দলে করোনার হানা, রাতের ম্যাচ স্থগিত

    কলকাতার দলে করোনার হানা, রাতের ম্যাচ স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার নতুন ভেরিয়্যান্টের সংক্রমণে ধরাশায়ী ভারত। প্রতিদিন শনাক্ত হচ্ছে প্রায় চার লাখ। মৃত্যুও হচ্ছে তিন হাজারের বেশি। এরই মধ্যে চলছে ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। বিশ্বজুড়ে নানান সমালোচনার পরও এই খেলা বন্ধ করেনি দেশটি।

    এরই মধ্যে কয়েকজন ক্রিটারের পরিবার আক্রান্ত হওয়ায় তারা দল ছেড়েছেন। এবার সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সে হানা দিলো করোনা। দলের দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত। একই সঙ্গে স্থগিত করা হয়েছে সোমবার (৩ মে) অনুষ্ঠেয় কলকাতা-বেঙ্গালুরুর ম্যাচ। এ তথ্য জানিয়েছে ইএসপিএন।

    এর আগে দলের অস্ট্রেলিয়ান খেলোয়াড় প্যাট কামিন্স করোনা আক্রান্ত বলে শোনা গেলেও দলের পক্ষ থেকে স্বীকার করা হয়নি।  

    ইএসপিএন জানায়, স্পিনার বরুন চক্রবর্তী ও বোলার সন্দ্বীপ ওয়ারিয়ার করোনায় আক্রান্ত। আইপিএলে এটাই প্রথম করোনার হানা। এর আগে কোনো খেলোয়াড়ের করোনা পজিটিভ শোনা যায়নি। তবে রবিচন্দ্রন অশ্বিন পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় দল ছাড়েন। স্থগিত ম্যাচটি কবে হবে সেটা এখনো জানানো হয়নি


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ