ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

উজিরপুরে নারী ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

উজিরপুরে নারী ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলা প্রশাসকের সহযোগিতায় নারী ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে উজিরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ জানুয়ারি রবিবার বিকেল ৪টায় শোলক ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ৫০ জন হতদরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারী ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি বেগম ফয়জুন নাহার, সহ সভাপতি তাহমিনা আক্তার, সাধারণ সম্পাদক জেসমিন নাহার, প্রচার সম্পাদক দিনারা বেগম, নির্বাহী সদস্য মোসাঃ দেলোয়ারা বেগম, শোলক ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান ডাঃ আঃ হালিম সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুদ্দুস ফকির, বিশিষ্ট সমাজসেবক চঞ্চল সরদার, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আবু হানিফ, সাজাহান বেপারী, কালাম মোল্লাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এছাড়াও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের পূর্বক্ষণে ধামুরা ব্লাড ডোনার্স ক্লাবের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান ডাঃ আঃ হালিম সরদার।                                      

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন