ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দিনে গৃহকর্মী, রাতে স্বামীকে নিয়ে চুরি

    দিনে গৃহকর্মী, রাতে স্বামীকে নিয়ে চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনের বেলায় কাজের বুয়া সেজে ফাঁকা বাসা শনাক্ত করে তথ্যাদি সরবরাহ করে স্বামীসহ অন্য সদস্যদের কাছে। এরপর রাতের আঁধারে মিশনে নেমে বাসায় থাকা টাকা পয়সা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়েছে তারা। এমন একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার পুলিশ।

    এক সৌদি প্রাবাসীর বাসা চুরির ঘটনার মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১০ তারিখ একজন এবং গতকাল নোয়াখালী জেলার চরজব্বর থানার দুর্গম এলাকা থেকে বাকি তিনজনকে আটক করা হয়।

    এ সময় বাংলাদেশি ৪৬ হাজার ২৩ টাকার পরিমাণ সৌদি রিয়াল ও স্বর্ণালংকার এবং চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাদি জব্দ করা হয়। আটককৃতরা হলেন- মো সাইফুল ইসলাম, সাইফুদ্দিন এবং তার স্ত্রী রুমা আক্তার ও মো. আলম।

    গত (২৫ ডিসেম্বর) বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো তুলা কোম্পানি এলাকার এক সৌদি প্রবাসীর পরিবারের সবাই বাকলিয়া থানাধীন তাদের এক স্বজনের বাড়িতে বেড়াতে যান। পরবর্তীতে (৩০ ডিসেম্বর) বাসায় এসে দেখেন, তাদের বাসা থেকে ১৩ ভরি স্বর্ণালংকার ও বেশ কিছু টাকা পয়সা চুরি হয়। পরে এঘটনায় প্রবাসীর ছেলে বাদি হয়ে থানায় একটি চুরি মামলা করেন। ওই মামলার সূত্র ধরে তাদেরকে আটক করা হয়।

    বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এরা সবাই চোর চক্রের সদস্য। এই দলের সদস্যরা অত্যন্ত চালাক। তারা বায়েজিদ থানাসহ আশপাশের এলাকার কোনো বাসার লোকজন বেড়াতে বা অন্যত্র অবস্থানকালীন বাসায় ঢুকে মামলা চুরি করে নেয়।

    এদের মধ্যে রুমা দিনের বেলায় কাজের বুয়া সেজে বাসাগুলো শনাক্ত করে তথ্যাদি তার স্বামীসহ অন্যান্য সদস্যদের কাছে সরবরাহ করে। পরবর্তীতে রাত হলে কৌশলে ওই বাসায় চুরি করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ