ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

র‍্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 র‍্যাবের অভিযানে ২  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ এর সদস্যরা । বৃহস্পতিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা এবং গোপালগঞ্জে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইয়াবা এবং মদ উদ্ধার করা হয় । গ্রেপ্তারকৃতরা হল আগৈলঝাড়া উপজেলার শৈলেন মালাকার(৫০), গোপালগঞ্জে জেলার মো. হান্নান মিয়া(৪৫)।

র‍্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪ টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ী শৈলেন মালাকারের বসতঘরে অভিযান চালায় র‍্যাব-৮ এর আভিযানিক দল। এসময় বিদেশী মদ ৬ বোতল, বাংলা মদ ২৫ লিটার, বিদেশি ৭.৫ লিটার উদ্ধার করা হয় । এর আগে দুপুর পৌনে ২ টার দিকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন আমতলী কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী  হান্নান মিয়াকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ২৪৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ে নগদ ২ হাজার ৫শ' ১০  টাকা উদ্ধার করে র‍্যাব।

এ ঘটনায় র‍্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. জি এম আনসার আলী বাদী হয়ে আগৈলঝাড়া থানা এবং গোপালগঞ্জ জেলার কোটয়ালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন ।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন