ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • ইতিহাসের দুইশ বছরের নিরব স্বাক্ষী ঐতিহ্যবাহী মসজিদ

    ইতিহাসের দুইশ বছরের নিরব স্বাক্ষী ঐতিহ্যবাহী মসজিদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাহারী নকশা ও কারুকার্য খচিত নয়নাভিরাম প্রায় দুইশ বছরের ইতিহাসের নিরব স্বাক্ষী হয়ে অযত্ন-অবহেলায় পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী জামে মসজিদ। জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের মরহুম কালু হাওলাদারের বাড়িতে এই মসজিদের অবস্থান।

    মসজিদটি দেখার জন্য প্রায়ই দেশের বিভিন্নস্থান থেকে লোকজনের সমাগম ঘটে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে ঐতিহ্যবাহী এ মসজিদটি সংস্কার করা হলে দর্শনার্থীদের কাছে আরও আকর্ষনীয় হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন আগত দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দারা।

    দীর্ঘদিন অযত্ন ও অবহেলায় পড়ে থাকার পর এলাকাবাসী ওই মসজিদের পাশ্ববর্তীস্থানে নতুন করে একটি মসজিদ নির্মাণ করে ইবাদত-বন্দেগী করছেন। অথচ দুইশ বছরের পুরনো ওই এলাকার সর্বপ্রথম মসজিদটি অযত্ন অবহেলায় পড়ে রয়েছে।

    এলাকার প্রবীণ ব্যক্তিরা জানিয়েছেন, তাদের পূর্বপুরুষদের সময়ে ইট-সুরকি দিয়ে এ মসজিদটি নির্মানের সময় স্থানীয় প্রভাবশালী এক জমিদারবাড়ি থেকে কঠোর হুকুম আসে। জমিদার বাড়িতে ইটের গাঁথুনি না হয়ে প্রজাদের বাড়িতে ইটের গাঁথুনি হতে পারবে না বলে নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে উপায়অন্তর না পেয়ে বাধ্য হয়ে আল্লাহতায়ালার ঘর মসজিদ নির্মানের স্বার্থে আগে জমিদার বাড়িতে পাকা পুকুরের ঘাটলা ও একটা ঘর নির্মাণ করে দেয়া হয়। পরবর্তীতে ইট-সুরকি দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে।

    বর্তমানে ইতিহাসের নিরব স্বাক্ষী হয়ে অযত্ন অবহেলায় পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা বাহারী নকশা ও কারুকার্যখচিত নয়নাভিরাম ঐতিহ্যবাহী এ মসজিদের চারিপাশে লতা-পাতা, গাছপালায় ঝোপঝাড়ে একাকার হয়ে রয়েছে। এখনও প্রতিদিন বাড়ির লোকজনে সন্ধ্যা হলে ওই পরিত্যক্ত মসজিদে মোমবাতি জ্বালিয়ে সন্ধ্যাবাতি দিচ্ছেন।

    আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কারুকার্যখচিত ঐতিহ্যবাহী এ মসজিদটি ওই এলাকার অসংখ্য ইতিহাসের নিরব স্বাক্ষী বহন করে আসছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ