ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • প্রেমিকাকে বেড়াতে নিয়ে ধর্ষণ!

    প্রেমিকাকে বেড়াতে নিয়ে ধর্ষণ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    খাগড়াছড়ির রামগড়ে প্রেমিকাকে বেড়াতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রেমিকের নাম নাইম মজুমদার (২৪)।

    বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনায় থানায় মামলা করেছে ভুক্তভোগী ওই কিশোরী (১৫)।

    নাইম পৌরসভার বলিটিলা এলাকার নুরুল আমীন মজুমদারের ছেলে। সে স্থানীয় একটি কাপড় দোকানে কাজ করে। ওই কিশোরী ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের বড়বিল এলাকার বাসিন্দা।

    পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, ছয় মাস আগে অভিযুক্তের সঙ্গে মোবাইলে পরিচয়ের সূত্রে ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভুক্তভোগী কিশোরীর। ১০ জানুয়ারি ভুক্তভোগী বাগানবাজারে তার চাচার বাসায় বেড়াতে আসে। পূর্ব পরিচয় থাকায় প্রেমিক নাইমের সঙ্গে সে রামগড়ের বিভিন্ন স্থান ঘুরতে যায়। পরে সন্ধ্যায় নাইম ঐ কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে কিশোরীকে রাতে অটোরিকশা করে তার এক বান্ধবীর বাড়িতে পৌঁছে দেয়। তাৎক্ষনিক ওই কিশোরী তার পরিবারকে ঘটনাটি জানালে তারা অভিযুক্ত ধর্ষককে বিয়ের জন্য বলে। এতে ওই যুবক অনীহা প্রকাশ করে। পরে ঐ কিশোরী নিজেই বাদী হয়ে রামগড় থানায় মামলা দায়ের করেন।

    রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ