ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষার ফল প্রকাশ ২১ জানুয়ারি

এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষার ফল প্রকাশ ২১ জানুয়ারি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

তিনি বলেন, আগামী ২১ জানুয়ারি পুনঃনিরীক্ষার ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮।

এরপর ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা পুনঃনিরীক্ষার আবেদন করেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন