ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস বন্ধ, মালিকরা বলছেন ‌‘নিরাপত্তার সংকট’ তৃতীয় স্তরেও মিলেছে গ্যাস, দৈনিক ১২-১৫ মিলিয়ন ঘনফুট উত্তোলনের আশা আমতলীতে ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা ১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল শুরু বাকেরগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩ পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবরোধ, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ বরিশালে নদী বাঁচাতে গিয়ে মরছে খাল বরিশালে রাতভর পাহারায় বিএনপির নেতাকর্মীরা, নৈরাজ্য প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
  • ২য় ডোজ টিকা নেওয়ার পরও করোনা পজিটিভ আমতলীর ইউএনও!

    ২য় ডোজ টিকা নেওয়ার পরও করোনা পজিটিভ আমতলীর ইউএনও!
    ছবি : আমতলীর ইউএনও মোঃ আসাদুজ্জামান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২য় ডোজ টিকা নেয়ার ৯ দিন পরে করোনা শনাক্ত হয়েছে বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে তার বাসভবনে চিকিৎসা নিচ্ছেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২য় ডোজ টিকা গ্রহণ করেন। টিকা নেওয়ার ৯ দিন পরে তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি গত ২৮ এপ্রিল হাসপাতালে গিয়ে পুনরায় স্যাম্পল প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিন এক্সপার্ট মেশিন দ্বারা স্যাম্পল পরীক্ষা করার পরে শনিবার বিকেলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে তার বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ মুঠোফোনে বলেন, উপজেলা নির্বাহী অফিসার ২য় ডোজ টিকা নেওয়ার ৯ দিন পরে করোনা পজিটিভ হলেন। তিনি আমাদের তত্ত্বাবধানে বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ